Dhaka ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৫২ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: প্রধানমন্ত্রী সংসদে সম্প্রতি বলেছেন, বিশেষ একটি দেশকে (ভারত) সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের চিকিৎসা খাত ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল থাকতে হবে।

বুধবার (১৫ জুলাই) রাত ৮টায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাসেম ময়দানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে চিকিৎসা খাত নিয়ে বক্তব্য দিয়েছেন। তবে জনগণ তখনই এই বক্তব্যে আস্থা রাখবে, যখন দেশের ৬৪ জেলার হাসপাতালকে মানসম্মত স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে এবং হাসপাতালগুলোতে রাজনৈতিক প্রভাব, খাবার ও ওষুধের টেন্ডারবাজি বন্ধ করা হবে।

তিনি অভিযোগ করেন, বর্তমানে সদর হাসপাতাল থেকে উপজেলা হাসপাতাল পর্যন্ত বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাদের প্রভাব এবং টেন্ডারবাজি শুরু হয়েছে। সাধারণ মানুষ হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও মানসম্মত খাবার পাচ্ছেন না বলেও দাবি করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সারজিস বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা যখন দেশের হাসপাতালেই চিকিৎসা নেবেন এবং দেশের প্রতিটি বিভাগ ও জেলায় আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত হবে, তখনই জনগণ সরকারের বক্তব্যের প্রতি পূর্ণ আস্থা রাখবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক একটি অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। তিনি বলেন, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কর্মসূচি ছিল, সেখানে দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না; অথচ একই সময়ে অন্য একটি রাজনৈতিক কর্মসূচিতে বিদ্যুতের কোনো সমস্যা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগপন্থি ‘নীল দল’ এবং বর্তমানে বিএনপিপন্থি ‘সাদা দল’—উভয় ক্ষেত্রেই ক্ষমতার প্রভাব শিক্ষাঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দলীয় প্রভাবমুক্ত থেকে ন্যায়, ইনসাফ ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, সরকার ও ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই ব্যক্তিপূজা বা ক্ষমতার দালালি না করে জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা উচিত।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সদস্য সচিব সাঈদ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জেলা সদস্য সচিব ফিরোজ আলমগীরসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

Tag :

সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

আপডেটের সময়: ০২:০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬