Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ সোনাতলায় চাঁদা দাবির অভিযোগে দোকান ভাঙচুর, টাকা লুট ও বাড়িতে হামলার অভিযোগ সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ইউনিট পুনর্গঠনে বগুড়া ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা সাংগঠনিক গতি বাড়াতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও পরীক্ষিত কর্মী চান- আজিজুর রহমান জাকির সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক সোনাতলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পুলিশকে গতিশীল ও জনবান্ধব করার নির্দেশনা দিলেন বগুড়া জেলা প্রশাসক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৩৪৬ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্কঃ মঙ্গলবার (২৮ এপ্রিল) বগুড়ার কাহালু থানাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মালিহা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

থানা পরিদর্শন শেষে পুলিশের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবার মান উন্নয়নে পুলিশকে আরও গতিশীল ও জনবান্ধব হতে হবে। এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের কাছে পুলিশকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হলে সেবার মান বাড়াতে হবে এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সেবা প্রদানে আন্তরিক হওয়ার নির্দেশনা দেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

পুলিশকে গতিশীল ও জনবান্ধব করার নির্দেশনা দিলেন বগুড়া জেলা প্রশাসক

আপডেটের সময়: ১১:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬