Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সারিয়াকান্দিতে ৬ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার বগুড়ার দুপচাঁচিয়ায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে প্রশ্ন বিতরণ, গাবতলীর এসিল্যান্ড প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

পার্বতীপুর উপজেলা এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন

মহসিন আলী, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) এনসিপির দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মো. শহিদুল ইসলামকে আহ্বায়ক, মো. সাদিকুল ইসলাম আনাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আব্দুল মোয়াল্লেমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া মো. লোকমান হোসেন (খোকন) সদস্য সচিব, মো. জয়নাল আবেদীন সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং মোছা. কনিস বেগমকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পলাশ চন্দ্র রায় এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শফিকুল ইসলাম শফিক। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দিনাজপুর জেলা এনসিপির আহ্বায়ক আ.হ.ম. শামসুল মুকতাদির এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ইমরান চৌধুরী শিহাব স্বাক্ষরিত অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে যে, নবগঠিত এ কমিটি আগামী ৬ মাসের জন্য কার্যকর থাকবে।

নবনির্বাচিত নেতারা পার্বতীপুর উপজেলায় দলীয় কার্যক্রম আরও বেগবান করা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা এবং জনগণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া নিয়ে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

পার্বতীপুর উপজেলা এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন

আপডেটের সময়: ০১:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬