Dhaka ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ সোনাতলায় চাঁদা দাবির অভিযোগে দোকান ভাঙচুর, টাকা লুট ও বাড়িতে হামলার অভিযোগ সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ইউনিট পুনর্গঠনে বগুড়া ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা সাংগঠনিক গতি বাড়াতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও পরীক্ষিত কর্মী চান- আজিজুর রহমান জাকির সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক সোনাতলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পার্বতীপুরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ বাতিলের দাবিতে মানববন্ধন, পিবিআই প্রতিবেদন প্রত্যাখ্যান

মহসিন আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর-এ ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং পিবিআইয়ের দাখিল করা তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
বুধবার (২০ মে) সকাল ১০টায় পার্বতীপুর প্রেসক্লাব-এর উদ্যোগে প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের সদস্য স্নিগ্ধ সিকদার গ্রেপ্তার

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমান এবং সঞ্চালনা করেন সাংবাদিক আল মামুন মিলন। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শ. আ. ম. হায়দার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন-এর সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আব্দুল জলিল, মামুনুর রশীদ, হাবিব ইফতেখার, তাজকির হোসেন, জাকারিয়া হোসাইন ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, কথিত মিজানুর রহমান মিজান পার্বতীপুর প্রেসক্লাবের ছয় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা আরও অভিযোগ করেন, মামলার তদন্তে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ এবং পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় পক্ষপাতদুষ্ট ও অসত্য তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

এসময় বক্তারা কথিত মিজানুর রহমান মিজানকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

পার্বতীপুরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ বাতিলের দাবিতে মানববন্ধন, পিবিআই প্রতিবেদন প্রত্যাখ্যান

আপডেটের সময়: ০৬:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬