Dhaka ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নবনিযুক্ত বগুড়া সিটি মেয়র এম আর হাসান স্বাধীনকে গণঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত বগুড়া সিটি করপোরেশনের মেয়র এম আর হাসান স্বাধীন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ মেয়রের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বগুড়া নগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসমাউল হোসাইন, গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহারুল ইসলাম লাজু, যুব অধিকার পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি মো. মিনহাজুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা আল মাসুদ, শ্রমিক অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুর রহমান, ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান নেহালসহ গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বগুড়ার দুপচাঁচিয়ায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

এ সময় উপস্থিত নেতারা নবনিযুক্ত মেয়রের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, বগুড়া সিটি করপোরেশনের উন্নয়ন, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সেবার মান বৃদ্ধি করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে প্রশ্ন বিতরণ, গাবতলীর এসিল্যান্ড প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

নবনিযুক্ত মেয়র এম আর হাসান স্বাধীন শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বগুড়া নগরীকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বগুড়া সিটির উন্নয়ন ও জনস্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় পোস্ট

নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা

নবনিযুক্ত বগুড়া সিটি মেয়র এম আর হাসান স্বাধীনকে গণঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

আপডেটের সময়: ০৪:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬