Dhaka ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আশঙ্কাজনক দুই কিশোর

সংবাদ আজকাল ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬১) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই কিশোর আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল সংলগ্ন মুক্তা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহলবাড়ী এলাকার মৃত নয়ন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুক্তা সিনেমা হলের সামনের সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানচালক আবুল হোসেন ও মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন উপজেলার নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭) এবং বাচোর ইউনিয়নের কাতিহার এলাকার আতিক (১৫)। হাসপাতালে নেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আশঙ্কাজনক দুই কিশোর

আপডেটের সময়: ০২:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬