Dhaka ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জয়পুরহাট সীমান্তে ভারতে পাচারকালে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সংবাদ আজকাল নিউজ: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশীদ (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মামুনুর রশীদ পাঁচবিবি উপজেলার রতনপুর (পোস্ট: কোতোয়ালীবাগ) গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এবং হাটখোলা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ধানক্ষেতে কাজ করার উদ্দেশ্যে আসা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে তিনি স্বর্ণের বার বহনের বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ধানক্ষেতের কাদার মধ্যে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ২২ ক্যারেটের ১০টি স্বর্ণের বারের মোট ওজন ১ কেজি ১৮৫ গ্রাম (১০১ ভরি ৯ আনা ২ রতি)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত স্বর্ণের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা

জয়পুরহাট সীমান্তে ভারতে পাচারকালে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেটের সময়: ০৮:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬