Dhaka ০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

উলিপুরে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী স্থাপনের উপকরণ বিতরণ

সংবাদ আজকাল ডেস্ক: কুড়িগ্রামের উলিপুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় মৎস্য চাষিদের মাঝে মৎস্য চাষ প্রদর্শনী স্থাপনের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ।

এ সময় উপকারভোগীদের মধ্যে এয়ারেটর, সার, চুন, ফেন্সিং নেট, জাল, ব্লিচিং পাউডার, প্রোবায়োটিক ও পেলেট খাদ্য বিতরণ করা হয়।

উপকরণ গ্রহণ করেন গুনাইগাছ ইউনিয়নের লাল মিয়া, থেতরাই ইউনিয়নের শফিকুল ইসলাম, তবকপুর ইউনিয়নের মমিনুল ইসলাম এবং ধরনীবাড়ী ইউনিয়নের নয়ন কুমার রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকরা জানান, এ প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্য চাষিদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই মূল লক্ষ্য।

Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

উলিপুরে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী স্থাপনের উপকরণ বিতরণ

আপডেটের সময়: ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬