Dhaka ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

৭২ ঘণ্টার আল্টিমেটাম, আসামি গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের

সংবাদ আজকাল ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তদের আটক করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বুধবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

আরও পড়ুনঃ  এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

সভায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু বলেন, “আমরা মনে করেছিলাম ২০২৪ সালের ঘটনার পর পুলিশের পরিবর্তন হয়েছে। কিন্তু বাস্তবে সেই পুরনো চিত্রই রয়ে গেছে।”

বক্তারা অভিযোগ করেন, একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাব্বি পুলিশের ‘সোর্স’ পরিচয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাকে গ্রেপ্তারে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তারা আরও বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তার করে ‘আইওয়াশ’ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে বাগেরহাটে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত ৭০২ হেক্টর ফসলি জমি

প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না হলে ছাত্র-জনতা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, একই দাবিতে জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাতেও পৃথক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মেহেদি হাসান, আশরাফুল ইসলাম রঞ্জু, ডাবলু কুমার ঘোষ, আনোয়ার হোসেন দিলু, ফারুক আহমেদ, তারেক আজিজ ও তারেক রহমানসহ অন্যরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

৭২ ঘণ্টার আল্টিমেটাম, আসামি গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের

আপডেটের সময়: ০২:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তদের আটক করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বুধবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

আরও পড়ুনঃ  নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন

সভায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু বলেন, “আমরা মনে করেছিলাম ২০২৪ সালের ঘটনার পর পুলিশের পরিবর্তন হয়েছে। কিন্তু বাস্তবে সেই পুরনো চিত্রই রয়ে গেছে।”

বক্তারা অভিযোগ করেন, একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাব্বি পুলিশের ‘সোর্স’ পরিচয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাকে গ্রেপ্তারে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তারা আরও বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তার করে ‘আইওয়াশ’ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক