Dhaka ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা বগুড়ায় ডাক বিভাগের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে জিগাতলা ও কুতুবখালী খালে টাস্কফোর্সের বিশেষ অভিযান, দুই ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নেতৃত্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সোনাতলায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেফতার বগুড়ায় আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের এককালীন অনুদান প্রদান সাঘাটায় স্কুলছাত্রকে ফাঁদে ফেলে অপহরণ ও আটকে রাখার অভিযোগ। বগুড়া সোনাতলায় জমা- জমি বিরোধে চাচা কতৃক ভাতিজি কে মারধর থানায় অভিযোগ

১৫ দিনেও মেলেনি এনজিও কর্মীর সন্ধান, মানববন্ধনে স্ত্রীর আহাজারি

নিউজ ডেস্ক: বগুড়ায় নিখোঁজ এনজিও কর্মী মোখলেছার রহমানের সন্ধান মিলছে না ১৫ দিনেও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির খোঁজ না মেলায় চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটছে তার স্ত্রী-সন্তানদের। স্বামীর ফিরে আসার আকুতি জানিয়ে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী নিলুফা ইয়াসমিন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় মোখলেছার রহমানের সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নিখোঁজ মোখলেছার রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা ফোকাস সোসাইটি বাংলাদেশের বগুড়া সদরের পল্লীমঙ্গল শাখায় কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকা থেকে মোখলেছার রহমান নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৫৮৯) করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সোনাতলায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

মানববন্ধনে স্ত্রী নিলুফা ইয়াসমিন অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার দুইটা ছোট সন্তান আছে। তাদের নিয়ে আমি খুব কষ্টে আছি। সংসার চালানো কঠিন হয়ে গেছে। আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাদের বাবাকে ফিরিয়ে দিন।”

আরও পড়ুনঃ  বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেফতার

এসময় উপস্থিত স্বজনরাও দ্রুত মোখলেছার রহমানকে খুঁজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে স্বজনদের কান্না আর শিশুদের নির্বাক অপেক্ষা উপস্থিত মানুষকে আবেগাপ্লুত করে তোলে।

এদিকে পরিবারের একটাই প্রশ্ন—“কোথায় আছেন মোখলেছার রহমান?”

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা

১৫ দিনেও মেলেনি এনজিও কর্মীর সন্ধান, মানববন্ধনে স্ত্রীর আহাজারি

আপডেটের সময়: ০৬:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

নিউজ ডেস্ক: বগুড়ায় নিখোঁজ এনজিও কর্মী মোখলেছার রহমানের সন্ধান মিলছে না ১৫ দিনেও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির খোঁজ না মেলায় চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটছে তার স্ত্রী-সন্তানদের। স্বামীর ফিরে আসার আকুতি জানিয়ে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী নিলুফা ইয়াসমিন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় মোখলেছার রহমানের সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নিখোঁজ মোখলেছার রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা ফোকাস সোসাইটি বাংলাদেশের বগুড়া সদরের পল্লীমঙ্গল শাখায় কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকা থেকে মোখলেছার রহমান নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৫৮৯) করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বগুড়ায় ডাক বিভাগের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মানববন্ধনে স্ত্রী নিলুফা ইয়াসমিন অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার দুইটা ছোট সন্তান আছে। তাদের নিয়ে আমি খুব কষ্টে আছি। সংসার চালানো কঠিন হয়ে গেছে। আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাদের বাবাকে ফিরিয়ে দিন।”

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা