Dhaka ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

১৫ দিনেও মেলেনি এনজিও কর্মীর সন্ধান, মানববন্ধনে স্ত্রীর আহাজারি

নিউজ ডেস্ক: বগুড়ায় নিখোঁজ এনজিও কর্মী মোখলেছার রহমানের সন্ধান মিলছে না ১৫ দিনেও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির খোঁজ না মেলায় চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটছে তার স্ত্রী-সন্তানদের। স্বামীর ফিরে আসার আকুতি জানিয়ে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী নিলুফা ইয়াসমিন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় মোখলেছার রহমানের সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নিখোঁজ মোখলেছার রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা ফোকাস সোসাইটি বাংলাদেশের বগুড়া সদরের পল্লীমঙ্গল শাখায় কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকা থেকে মোখলেছার রহমান নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৫৮৯) করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মানববন্ধনে স্ত্রী নিলুফা ইয়াসমিন অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার দুইটা ছোট সন্তান আছে। তাদের নিয়ে আমি খুব কষ্টে আছি। সংসার চালানো কঠিন হয়ে গেছে। আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাদের বাবাকে ফিরিয়ে দিন।”

এসময় উপস্থিত স্বজনরাও দ্রুত মোখলেছার রহমানকে খুঁজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে স্বজনদের কান্না আর শিশুদের নির্বাক অপেক্ষা উপস্থিত মানুষকে আবেগাপ্লুত করে তোলে।

এদিকে পরিবারের একটাই প্রশ্ন—“কোথায় আছেন মোখলেছার রহমান?”

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

১৫ দিনেও মেলেনি এনজিও কর্মীর সন্ধান, মানববন্ধনে স্ত্রীর আহাজারি

আপডেটের সময়: ০৬:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬