Dhaka ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিকারের অনুমোদন পেল মোকামতলা উপজেলা, আনন্দে মুখর জনপদ নিকার বৈঠকে অনুমোদন, বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার সোনাতলায় মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশ নেয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটি প্রতিষ্ঠার ঘোষণা বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রওনা দিয়েছেন  আদমদীঘিতে ৬ গুরুত্বপূর্ণ দপ্তরে প্রধান নেই, সেবায় ভোগান্তিতে মানুষ বগুড়ায় ভুয়া ডিবি-পুলিশ-সাংবাদিক পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, আসামি গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের সোনাতলায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সোনাতলায় মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশ নেয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষার হলে মোবাইল ডিভাইস নিয়ে প্রবেশ করে পরীক্ষা দেওয়ার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম রাহানাদ তাহমীদ নিঝর। তিনি সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার রোল নম্বর ১৭০৬৮৫ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১২৮০৩৫৯৫।

আরও পড়ুনঃ  সোনাতলায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

জানা যায়, পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনে যান বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহ জালাল। পরিদর্শনের এক পর্যায়ে তিনি ওই শিক্ষার্থীর কাছে মোবাইল ডিভাইস দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয় এবং পাবলিক পরীক্ষা সংক্রান্ত বিধিমালা অনুযায়ী কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ  মৌখিক নির্দেশে নিলাম ছাড়াই গাছ বিক্রি, পীরগাছায় সিএইচসিপির বিরুদ্ধে অভিযোগ

কেন্দ্র সচিব ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরসালিন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পাবলিক পরীক্ষার সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে ডেইরি খাতে নতুন দিগন্ত, এল.ডি.ডি.পি প্রকল্পে খামারিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ করেন এমপি এ.জেড.এম. রেজওয়ানুল হক

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, “পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্য করায় সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ ঘটনায় কেন্দ্রজুড়ে সতর্কতা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নিকারের অনুমোদন পেল মোকামতলা উপজেলা, আনন্দে মুখর জনপদ

সোনাতলায় মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশ নেয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

আপডেটের সময়: ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষার হলে মোবাইল ডিভাইস নিয়ে প্রবেশ করে পরীক্ষা দেওয়ার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম রাহানাদ তাহমীদ নিঝর। তিনি সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার রোল নম্বর ১৭০৬৮৫ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১২৮০৩৫৯৫।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ, ডাঙ্গুরী খাল খনন কাজের উদ্বোধন

জানা যায়, পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনে যান বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহ জালাল। পরিদর্শনের এক পর্যায়ে তিনি ওই শিক্ষার্থীর কাছে মোবাইল ডিভাইস দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয় এবং পাবলিক পরীক্ষা সংক্রান্ত বিধিমালা অনুযায়ী কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটি প্রতিষ্ঠার ঘোষণা

কেন্দ্র সচিব ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরসালিন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পাবলিক পরীক্ষার সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রওনা দিয়েছেন 