Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার  প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক ২ বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঠিকাদারের গাফিলতিতে একবছর যাবত ঝুলে থাকা সোনাতলার গুরুত্বপূর্ণ সড়কের কাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন সুষম উন্নয়নে সরকার কাজ করছে, বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১১ বছর পর নবম পে-স্কেল ঘোষণা, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন নবগঠিত বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত, দোয়া মাহফিল মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান

সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক ২

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ ২ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৩ জুন ২০২৬) বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১০০ গ্রাম ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ২ জন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং মাদক মামলার ২ জন আসামি রয়েছেন।

আরও পড়ুনঃ  দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ জানায়, এক বছরের কারাদণ্ড ও ১ কোটি ৩৪ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি কাজল মিয়া, মানিক মিয়া, সোলেমান হোসেন (সনি), রায়হান কবির, মোশারফ হোসেন এবং দুই নারী আসামিকেও নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, সারিয়াকান্দির নারচীতে র‍্যালি ও মানববন্ধন

অভিযানের অংশ হিসেবে দিগদাইড় ইউনিয়নের চিল্লিপাড়া এলাকায় পীযুষ চন্দ্র রায়ের বাড়ির উঠান থেকে মো. শহিদুল ইসলাম (২৯)-কে ২৫০ গ্রাম গাঁজাসহ এবং বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ী এলাকায় মো. তৌহিদ হাসান (২২)-কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  সুষম উন্নয়নে সরকার কাজ করছে, বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ জানান, মাদক, অপরাধ ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার 

সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক ২

আপডেটের সময়: ০৩:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ ২ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৩ জুন ২০২৬) বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১০০ গ্রাম ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ২ জন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং মাদক মামলার ২ জন আসামি রয়েছেন।

আরও পড়ুনঃ  টিউবওয়েল বিকল, দুর্ভোগে আদমদীঘি হাসপাতালের রোগী-স্বজন

পুলিশ জানায়, এক বছরের কারাদণ্ড ও ১ কোটি ৩৪ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি কাজল মিয়া, মানিক মিয়া, সোলেমান হোসেন (সনি), রায়হান কবির, মোশারফ হোসেন এবং দুই নারী আসামিকেও নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে নন্দীগ্রামে সমন্বিত কর্মশালা

অভিযানের অংশ হিসেবে দিগদাইড় ইউনিয়নের চিল্লিপাড়া এলাকায় পীযুষ চন্দ্র রায়ের বাড়ির উঠান থেকে মো. শহিদুল ইসলাম (২৯)-কে ২৫০ গ্রাম গাঁজাসহ এবং বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ী এলাকায় মো. তৌহিদ হাসান (২২)-কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন