Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২২ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার সোনাতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুটি দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় দুর্গামন্দির ও হরিজনপাড়া দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন সোনাতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাংবাদিক জাহিনুর ইসলাম।

আরও পড়ুনঃ  সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার

উপহার বিতরণকালে কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক নিতাই লাল সাহা, মন্দিরের সদস্য রমনাথ সূত্রধর ও বিকাশ স্বর্ণকার উপস্থিত ছিলেন। এ ছাড়া হরিজনপাড়া দুর্গামন্দিরের সভাপতি সুধীর বাসফোর, সাগর বাসফোর ও রাজা বাসফোর উপস্থিত থেকে উপহারসামগ্রী গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর ও উৎসবমুখর করে তোলার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং উৎসবের সার্বিক কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

দুর্গোৎসবের সময় স্বেচ্ছাসেবকেরা পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তাঁদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

আপডেটের সময়: ০৮:৩৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার সোনাতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুটি দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় দুর্গামন্দির ও হরিজনপাড়া দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন সোনাতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাংবাদিক জাহিনুর ইসলাম।

আরও পড়ুনঃ  বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল