Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় তরুণদের মাদকমুক্ত রাখতে ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণের উদ্যোগে ফুটবল বিতরণ পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ শিবগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫ বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ মা কল্যাণ ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি সোনাতলা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অশালীন আচরণ ও কাজ বন্ধের হুমকির অভিযোগ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের ১,৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা সারিয়াকান্দিতে ক্রীড়া সামগ্রী ও পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মামুন

সোনাতলায় তরুণদের মাদকমুক্ত রাখতে ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণের উদ্যোগে ফুটবল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনাতলা (বগুড়া): তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই—এমন বার্তা ছড়িয়ে দিতে বগুড়ার সোনাতলায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণ-এর উদ্যোগে সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ ক্রীড়াসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, বর্তমান সময়ে মাদকের বিস্তার তরুণ সমাজের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়। তাই শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, তরুণদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মাঠমুখী হলে তারা মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার সুযোগ পায়। তাই যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ব্যক্তি ও সামাজিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুনঃ  বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

তারা আরও বলেন, শুধু ক্রীড়াসামগ্রী বিতরণ করলেই হবে না, সন্তানদের প্রতি পরিবারকেও দায়িত্বশীল হতে হবে। অভিভাবকদের উচিত নিয়মিত সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও দৈনন্দিন কর্মকাণ্ডের খোঁজ রাখা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় নেতৃত্ব একসঙ্গে কাজ করলেই মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন, ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণের এই ক্রীড়াসামগ্রী বিতরণ কর্মসূচি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

আপডেটের সময়: ০৫:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬