Dhaka ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা

সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর ছাত্রদল।

শনিবার (৫ সেপ্টেম্বর) সোনাতলা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৯৬ জন শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এম এস গ্লাস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম (টিটু)।

আরও পড়ুনঃ  সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সহ-সভাপতি এটিএম গোলাম রাকিব, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন, জিয়া পরিষদের সদস্য সচিব ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা সাজেদুর রহমান সুমন, সোনাতলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি এবং সরকারি আজিজুল হক কলেজের সদস্য সচিব রাফিউল ইসলাম আল-আমিন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালুহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান রিয়াদ।

আরও পড়ুনঃ  ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে। “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রত্যয় ধারণ করে নিজেদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিয়োজিত করার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তারা আরও বলেন, মাদক ও নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। মাদকের পরিবর্তে খেলাধুলা, লেখাপড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। জীবনে সফল হতে বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ মেনে নিয়মিত পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আরও পড়ুনঃ  সোনাতলায় বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বক্তারা কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে তাদের মেধা, শ্রম ও যোগ্যতাকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

Tag :

সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

আপডেটের সময়: ০৪:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬