
সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলায় “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সোনাতলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো ও উদ্বোধনী পর্ব শেষে উপজেলা পরিষদের প্রধান সড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরের নির্বাচিত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় বক্তারা মৎস্য খাতের সম্ভাবনা, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ, জলাশয়ের সঠিক ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষিদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের প্রোটিনের চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও টেকসই উপায়ে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানান এবং উপজেলার জলাশয়গুলোর সুষম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, “মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি পালন করা হচ্ছে।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সোনাতলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ,
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম খান নিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ও সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম বাবুসহ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংশ্লিষ্টরা আশা করছেন, এসব কর্মসূচির মাধ্যমে আধুনিক মৎস্য চাষে আগ্রহ বাড়ার পাশাপাশি স্থানীয়ভাবে মাছের উৎপাদন ও কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে।
প্রতিবেদকের নাম 

















