Dhaka ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

সোনাতলায় অপহরণ মামলার আসামি যশোর থেকে গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ২৭৮ সময় দেখুন

Picture of young child's hands in hand cuffs

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা থানায় দায়ের করা এক অপহরণ মামলার প্রধান আসামিকে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, এ অভিযানে যৌথভাবে অংশ নেয় র‌্যাব-১২ (বগুড়া) ও র‌্যাব-৬ (যশোর)। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে যশোরের কুয়াদা বাজার সংলগ্ন ঢাকুরিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে মো. ফরহাদ মিয়া (২০)কে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

র‍্যাব জানায়, গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল ফরহাদ। একপর্যায়ে তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ভুক্তভোগীকে অপহরণের হুমকি দেওয়া হয়।

গত ২২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বড় চাচার বাড়িতে যাওয়ার পথে ফরহাদ ও তার সহযোগীরা জোরপূর্বক সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় ওই ছাত্রীকে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাতলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফরহাদ মিয়া সোনাতলা উপজেলার উত্তর দিঘীরপাড়া (কর্নিপাড়া) এলাকার বাসিন্দা। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

সোনাতলায় অপহরণ মামলার আসামি যশোর থেকে গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার

আপডেটের সময়: ০৩:১৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬