Dhaka ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পার্বতীপুরে গৃহবধূকে শাবল দিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৫ সারিয়াকান্দিতে প্রাকৃতিক জলাশয়ে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কত বাড়ল শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমা পেলেন নাজিব রাজাক বগুড়ায় বায়তুর রহিম জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন সোনাতলায় মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র ও ঢেউটিন-নগদ অর্থ বিতরণ সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

সারিয়াকান্দি ও সোনাতলায় ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এমপির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য সুপারিশ করেছেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। গত ১৩ এপ্রিল তিনি শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বরাবর একটি ডিও লেটার প্রদান করেন, যা তিনি ৩০ এপ্রিল তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন।

তার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ, চন্দনবাইশা ডিগ্রি কলেজ, উত্তর টেংরাকুড়া মাধ্যমিক বিদ্যালয়, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ  রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর

এছাড়াও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের উর্ধ্বমুখী সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— মথুরাপাড়া বছির কাজী উচ্চ বিদ্যালয়, আয়েশা ওসমান বালিকা উচ্চ বিদ্যালয়, লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়, পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ আরও অনেক প্রতিষ্ঠান।

পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণ, মেরামত ও সংস্কার, গেইট নির্মাণ, ওয়াশ ব্লক স্থাপন এবং আরসিসি রাস্তা নির্মাণের মতো উন্নয়নমূলক কাজের সুপারিশও করা হয়েছে।

ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক লাল মুহাম্মদ জানান, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ভালো ফলাফল থাকা সত্ত্বেও এখনো কোনো একাডেমিক ভবন না থাকায় দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন তারা। নতুন ভবনের সুপারিশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় সারা দেশে উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। তারই অংশ হিসেবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী অর্থবছরে প্রস্তাবিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সারিয়াকান্দি ও সোনাতলায় ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এমপির সুপারিশ

আপডেটের সময়: ১২:১৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬