Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার মুক্তিযোদ্ধা মনছুর আলী ক্যাপ্টেনের পরিবার আজ নিঃস্ব, মুক্তিযোদ্দা ভাতা চালুর দাবি সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত মাদকের বিরুদ্ধে সারিয়াকান্দি পুলিশের অভিযান, ৮ মাসে গ্রেপ্তার ২৬০ সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলের টিনশেড ঘর থেকে ৬ সিলিং ফ্যান চুরি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩

শিবগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়িয়াহাট ইউনিয়নের হাবিবপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) এ ঘটনা ঘটে। আহতরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবপুর মৌজার প্রায় ৪ একর ৬৮ শতাংশ জমি নিয়ে আফতাব মোল্লা পক্ষ ও আফজাল পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে বগুড়ার শিবগঞ্জ সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা (মামলা নং-৩৫০) বিচারাধীন রয়েছে। মামলার রায়ের জন্য আগামী ২ আগস্ট ২০২৬ তারিখ নির্ধারিত রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

অভিযোগে বলা হয়েছে, রায় ঘোষণার আগেই শুক্রবার দুপুরে আফজাল পক্ষের ২০-৩০ জন লোক বিরোধপূর্ণ জমিতে ধান রোপণের চেষ্টা করেন। এ সময় আফতাব মোল্লা পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি

আফতাব মোল্লা পক্ষের দাবি, প্রতিপক্ষ লাঠি, দা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শিউলী বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে, জাহানারা বেগমের কপালে আঘাত পেয়ে ১০টি সেলাই দিতে হয়েছে এবং মোজেদা বেগমের মাথায় আঘাত লেগে ৩টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া মামুনসহ আরও একজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা

আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে মোকামতলা পুলিশ ফাঁড়ির এসআই আনসার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

শিবগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫

আপডেটের সময়: ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়িয়াহাট ইউনিয়নের হাবিবপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) এ ঘটনা ঘটে। আহতরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবপুর মৌজার প্রায় ৪ একর ৬৮ শতাংশ জমি নিয়ে আফতাব মোল্লা পক্ষ ও আফজাল পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে বগুড়ার শিবগঞ্জ সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা (মামলা নং-৩৫০) বিচারাধীন রয়েছে। মামলার রায়ের জন্য আগামী ২ আগস্ট ২০২৬ তারিখ নির্ধারিত রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে সারিয়াকান্দি পুলিশের অভিযান, ৮ মাসে গ্রেপ্তার ২৬০

অভিযোগে বলা হয়েছে, রায় ঘোষণার আগেই শুক্রবার দুপুরে আফজাল পক্ষের ২০-৩০ জন লোক বিরোধপূর্ণ জমিতে ধান রোপণের চেষ্টা করেন। এ সময় আফতাব মোল্লা পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

আরও পড়ুনঃ  দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন