Dhaka ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৭৮ সময় দেখুন

এস এম দৌলত, বগুড়া: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এইচ এসসি- ২০২৬ পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১১টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা মোড়ে অবস্থান নেন। এ সময় তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রায় আধা ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে দুপুর ১২টার দিকে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।

বিক্ষোভে সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, কয়েকদিনের টানা বৃষ্টির মধ্যেও সোমবার (১৩ জুলাই) সারাদেশে এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখায় তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। বগুড়ার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতা, হলরুমে বিদ্যুৎ না থাকা এবং বৃষ্টির পানি ঢুকে পড়ার কারণে পরীক্ষা শুরুর আগেই অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এছাড়া বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ তুলে এরও প্রতিবাদ জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, প্রতিকূল আবহাওয়া ও কেন্দ্রগুলোর অস্বাভাবিক পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। ফলে বগুড়াসহ সারাদেশে প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে তারা দাবি করেন।

এ সময় তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— ১. চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করতে হবে। ২. অতিবৃষ্টির কারণে অনুপস্থিত বগুড়াসহ সারাদেশের প্রায় ১৯ হাজার পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ৩. প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরীক্ষা গ্রহণের দায়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করতে হবে।

পরে শিক্ষার্থীরা তাদের দাবিসংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটের সময়: ০৭:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬