Dhaka ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১ বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫ সোনাতলায় জুলাই-গণ অভ্যর্থনা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি সোনাতলায় তরুণদের মাদকমুক্ত রাখতে ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণের উদ্যোগে ফুটবল বিতরণ পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ শিবগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫ বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ মা কল্যাণ ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি

রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১

সংবাদ আজকাল ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে অভিনব কৌশলে ফেনসিডিল পাচারের সময় ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

র‍্যাব-১১-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ঢাকা বাইপাস মহাসড়কের রূপগঞ্জ উপজেলার কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপন করে।

এ সময় একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-১১ জানায়, উদ্ধার করা ফেনসিডিল, জব্দ করা ট্রাক ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, “মাদক নির্মূলে র‍্যাব-১১ সর্বদা বদ্ধপরিকর। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের সহযোগিতায় আমরা এই ধরনের অভিযান আরও জোরদার করব।

Tag :
জনপ্রিয় পোস্ট

রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১

রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১

আপডেটের সময়: ০৯:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬