Dhaka ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩ সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান মধ্যনগরে অনুমতি ছাড়াই দুই ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করার অনুরোধ এমপি কাজী রফিকুল ইসলামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ, এসআই প্রত্যাহার পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মধ্যনগরে অনুমতি ছাড়াই দুই ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মনাই নদীতে প্রশাসনের অনুমতি ছাড়াই দুটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে এ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ ওঠায় নদীর দুই পাড়ের বসতবাড়ি ও বোরো ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নোয়াগাঁও গ্রামের সামনে মনাই নদীতে গত ১৫ থেকে ২০ দিন ধরে দুটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ কাজে মোহাম্মদ আলীপুর গ্রামের বাসিন্দা ও মধ্যনগর উপজেলা যুবদলের সদস্য এনামুল হক (৩৫) এবং কাকরহাটি গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদ মিয়া (৩৬) জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন।

আরও পড়ুনঃ  মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

তবে অভিযোগ অস্বীকার করেছেন এনামুল হক ও শহিদ মিয়া। তাঁদের দাবি, তাঁদের নাম ভাঙিয়ে অন্য কেউ বালু উত্তোলন করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

নোয়াগাঁও গ্রামের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রভাবশালী মহল প্রকাশ্যে বালু উত্তোলন করলেও ভয়ে অনেকে প্রতিবাদ করতে পারছেন না। তাঁদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে তীরবর্তী বসতবাড়ি ও বোরো ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মুসাহিদ তালুকদার বলেন, “আগে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হতো, পরে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে বালু উত্তোলন করা হচ্ছে কি না, তা আমার জানা নেই। অবৈধভাবে বালু উত্তোলন করা হলে নদীর দুই পাড়ের বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের হুমকিতে পড়বে। যে-ই আইন অমান্য করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করুক, তার বিরুদ্ধে প্রশাসনের কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন বলেন, “আমার জানা মতে, মধ্যনগর এলাকায় কোনো ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয় না। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি

অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “মনাই নদী থেকে বালু উত্তোলনের জন্য প্রশাসনের পক্ষ থেকে কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি। গতকাল অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে প্রশাসনিকভাবে তা বন্ধ করতে বলা হয়েছে। এরপরও বালু উত্তোলন করা হলে দুটি ড্রেজার মেশিন ও নৌকা জব্দসহ জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

মধ্যনগরে অনুমতি ছাড়াই দুই ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ

আপডেটের সময়: ০৩:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মনাই নদীতে প্রশাসনের অনুমতি ছাড়াই দুটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে এ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ ওঠায় নদীর দুই পাড়ের বসতবাড়ি ও বোরো ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নোয়াগাঁও গ্রামের সামনে মনাই নদীতে গত ১৫ থেকে ২০ দিন ধরে দুটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ কাজে মোহাম্মদ আলীপুর গ্রামের বাসিন্দা ও মধ্যনগর উপজেলা যুবদলের সদস্য এনামুল হক (৩৫) এবং কাকরহাটি গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদ মিয়া (৩৬) জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি

তবে অভিযোগ অস্বীকার করেছেন এনামুল হক ও শহিদ মিয়া। তাঁদের দাবি, তাঁদের নাম ভাঙিয়ে অন্য কেউ বালু উত্তোলন করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

নোয়াগাঁও গ্রামের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রভাবশালী মহল প্রকাশ্যে বালু উত্তোলন করলেও ভয়ে অনেকে প্রতিবাদ করতে পারছেন না। তাঁদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে তীরবর্তী বসতবাড়ি ও বোরো ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ, এসআই প্রত্যাহার

মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মুসাহিদ তালুকদার বলেন, “আগে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হতো, পরে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে বালু উত্তোলন করা হচ্ছে কি না, তা আমার জানা নেই। অবৈধভাবে বালু উত্তোলন করা হলে নদীর দুই পাড়ের বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের হুমকিতে পড়বে। যে-ই আইন অমান্য করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করুক, তার বিরুদ্ধে প্রশাসনের কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন বলেন, “আমার জানা মতে, মধ্যনগর এলাকায় কোনো ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয় না। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করার অনুরোধ এমপি কাজী রফিকুল ইসলামের