Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় বাড়ির মালিক গ্রেপ্তার সোনাতলায় নাশকতা মামলার আসামি গ্রেফতার সোনাতলায় দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড রাতের বাসে গোপন অভিযান, ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার সান্তাহার স্টেশনে মাদক সেবন করে মাতলামি, যুবকের ২ মাসের কারাদণ্ড সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় বাড়বে, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

সংবাদ আজকাল ডেস্ক: নেত্রকোনায় আগাম বন্যায় বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনার সময়সীমা তিন মাসের পরিবর্তে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।

রোববার সন্ধ্যায় নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগাম বন্যার কারণে জেলার কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, ধান-চাল সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে এবং কৃষক যতটুকু ধান দিতে পারবেন, সরকার ততটুকুই কিনবে। এমনকি নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান-চাল সংগ্রহ করা হতে পারে।

ধান সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি যেন না হয়, বিশেষ করে আর্দ্রতার অজুহাতে ধান ক্রয় বন্ধ না থাকে—এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের পোশাক ও জুতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের মধ্যে কোনো বৈষম্য না থাকে।

সভা শেষে প্রতিমন্ত্রী সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা-সদর আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, সংসদ সদস্য মাছুম মোস্তফা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় বাড়ির মালিক গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় বাড়বে, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

আপডেটের সময়: ০৯:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬