Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বগুড়ায় যৌথ অভিযানে দুই পরিবহন প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায় ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে দুই পরিবহন প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (৩১ মে) বিকেলে সিপিএসসি বগুড়া ও র‌্যাব-১২ এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ কুমার দাস।

অভিযান সূত্রে জানা যায়, বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আরকে ট্রাভেলসের ম্যানেজার সাকিবাল হাসান (২৬)-এর বিরুদ্ধে মামলা নং-৪৮/২০২৬ দায়ের করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত আরেকটি মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৪ ধারায় সৌহার্দ্য পরিবহনের সুপারভাইজার আজিম হোসেন (৩৫)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাত্রীদের স্বার্থ সংরক্ষণ, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৫

বগুড়ায় যৌথ অভিযানে দুই পরিবহন প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৪:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬