Dhaka ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার মুক্তিযোদ্ধা মনছুর আলী ক্যাপ্টেনের পরিবার আজ নিঃস্ব, মুক্তিযোদ্দা ভাতা চালুর দাবি সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত মাদকের বিরুদ্ধে সারিয়াকান্দি পুলিশের অভিযান, ৮ মাসে গ্রেপ্তার ২৬০ সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলের টিনশেড ঘর থেকে ৬ সিলিং ফ্যান চুরি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩

বগুড়ায় তাঁতীদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এস এম দৌলত বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা তাঁতীদলের সভাপতি মো. সারওয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

আরও পড়ুনঃ  সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, তাঁতী সম্প্রদায়ের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বগুড়া সিটি প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁন।

আরও পড়ুনঃ  সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা

এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালামসহ জেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি

সম্মেলনে তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং তাঁতী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কার্যকরভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনকে ঘিরে জেলা তাঁতীদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

বগুড়ায় তাঁতীদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

এস এম দৌলত বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা তাঁতীদলের সভাপতি মো. সারওয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

আরও পড়ুনঃ  সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, তাঁতী সম্প্রদায়ের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বগুড়া সিটি প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁন।

আরও পড়ুনঃ  সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালামসহ জেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন