Dhaka ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহরে ভ্যানভর্তি পাকা পেঁপে, প্রাকৃতিকভাবে পাকানো নাকি রাসায়নিকের ঝুঁকি? কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন

পার্বতীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে “ভূমি সেবা সপ্তাহ ২০২৬” উদ্বোধন

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “ভূমি সেবা সপ্তাহ ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জেড এম রেজওয়ানুল হক। তিনি বক্তব্যে বলেন, “ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করা সময়ের দাবি। জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন এবং মাহমুদ হোসাইন রাজু। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “ভূমি সেবা সপ্তাহ ২০২৬” তৃণমূল পর্যায়ে ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত নানা সেবা ও তথ্য জনগণের কাছে সহজলভ্য করতেও এ আয়োজন কার্যকর হবে।

উদ্বোধনী আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ ভূমি সেবা বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শহরে ভ্যানভর্তি পাকা পেঁপে, প্রাকৃতিকভাবে পাকানো নাকি রাসায়নিকের ঝুঁকি?

পার্বতীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে “ভূমি সেবা সপ্তাহ ২০২৬” উদ্বোধন

আপডেটের সময়: ০৩:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬