Dhaka ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তাঁতী দল নেতার বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ পার্বতীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, সহায়তার আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারের ইসলামপুরে এসিড নিক্ষেপ করে ডাকাতি, দগ্ধ দম্পতি ঢাকায় চিকিৎসাধীন দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি ও শোকজ মহাস্থানগড়ের মূর্তি বিতর্ক, অগ্রগতি পর্যালোচনা বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারিয়াকান্দিতে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ায় দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কুরবানীর গোস্ত আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সদরপুরের মৎস্যজীবী আব্দুস সাত্তার

তাঁতী দল নেতার বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে। স্থানীয় তেঁতুলগাছি বাজার দোকান মালিক সমিতির পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২৯ মে) রাত ১০টার দিকে উপজেলার মধ্যকাতুলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ করে নাড়ুয়ামালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মানিকের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কিছু নেতা-কর্মী তাদের বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা তাঁর বাড়িসহ যুবদল নেতা সাগর হোসেন, শহিদুল ইসলাম, বিএনপি কর্মী সামছুল আলম, আব্দুর রহিম ও আব্দুর রশিদের বাড়িতে ভাঙচুর চালায় এবং একটি শ্যালো মেশিনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ঈদুল আযহায় সোনাতলা উপজেলা ও পৌরবাসীকে যুবদল নেতা রনির শুভেচ্ছা

তিনি আরও বলেন, হামলাকারীদের বাধা দিতে গেলে যুবদল নেতা সাগর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

আহত যুবদল নেতা সাগর হোসেন দাবি করেন, নুরুল ইসলাম মানিক অবসরপ্রাপ্ত সেনাসদস্য। গত ৫ আগস্টের পর তিনি তাঁতী দলে যোগ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। এ উদ্দেশ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বাদশা মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু বক্করসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মানিক। তিনি বলেন, “তেঁতুলগাছি বাজারে আমার পৈতৃক দোকান দখল করতে জাহাঙ্গীর আলম ও তাঁর লোকজন আসে। এ সময় আমার পক্ষের লোকজন বাধা দিলে রনি নামের একজনকে মারধর করা হয়। ওই ঘটনার জের ধরেই পরবর্তীতে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, সহায়তার আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারের

স্থানীয় বাসিন্দারা জানান, গত ২ এপ্রিল বায়েজিদ হোসেন চাঁনকে সভাপতি ও নুরুল ইসলাম মানিককে সাধারণ সম্পাদক করে তেঁতুলগাছি হাটসংলগ্ন দোকান মালিক সমিতির একটি কমিটি গঠন করা হয়। পরে ১৮ মে ৯৪ জন ব্যবসায়ীর উপস্থিতিতে জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক করে একই বাজারের আরেকটি পাল্টা কমিটি গঠন করা হয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল।

আরও পড়ুনঃ  বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি ও শোকজ

এ বিষয়ে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, “তেঁতুলগাছি বাজারের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে।

তিনি আরও জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর মধ্যকাতুলী গ্রাম ও তেঁতুলগাছি বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে। স্থানীয়রা দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

তাঁতী দল নেতার বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

তাঁতী দল নেতার বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

আপডেটের সময়: ০৮:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে। স্থানীয় তেঁতুলগাছি বাজার দোকান মালিক সমিতির পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২৯ মে) রাত ১০টার দিকে উপজেলার মধ্যকাতুলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ করে নাড়ুয়ামালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মানিকের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কিছু নেতা-কর্মী তাদের বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা তাঁর বাড়িসহ যুবদল নেতা সাগর হোসেন, শহিদুল ইসলাম, বিএনপি কর্মী সামছুল আলম, আব্দুর রহিম ও আব্দুর রশিদের বাড়িতে ভাঙচুর চালায় এবং একটি শ্যালো মেশিনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  কুরবানীর গোস্ত আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সদরপুরের মৎস্যজীবী আব্দুস সাত্তার

তিনি আরও বলেন, হামলাকারীদের বাধা দিতে গেলে যুবদল নেতা সাগর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

আহত যুবদল নেতা সাগর হোসেন দাবি করেন, নুরুল ইসলাম মানিক অবসরপ্রাপ্ত সেনাসদস্য। গত ৫ আগস্টের পর তিনি তাঁতী দলে যোগ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। এ উদ্দেশ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বাদশা মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু বক্করসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মানিক। তিনি বলেন, “তেঁতুলগাছি বাজারে আমার পৈতৃক দোকান দখল করতে জাহাঙ্গীর আলম ও তাঁর লোকজন আসে। এ সময় আমার পক্ষের লোকজন বাধা দিলে রনি নামের একজনকে মারধর করা হয়। ওই ঘটনার জের ধরেই পরবর্তীতে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, সহায়তার আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারের

স্থানীয় বাসিন্দারা জানান, গত ২ এপ্রিল বায়েজিদ হোসেন চাঁনকে সভাপতি ও নুরুল ইসলাম মানিককে সাধারণ সম্পাদক করে তেঁতুলগাছি হাটসংলগ্ন দোকান মালিক সমিতির একটি কমিটি গঠন করা হয়। পরে ১৮ মে ৯৪ জন ব্যবসায়ীর উপস্থিতিতে জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক করে একই বাজারের আরেকটি পাল্টা কমিটি গঠন করা হয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে দুই শতাধিক দুস্থ পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা