Dhaka ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

সংবাদ আজকাল ডেস্ক: জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

​ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত সপ্তাহে প্রতিদিনের মতো মা কাজে চলে গেলে ঘরে একা থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে গত ১৮ মে (সোমবার) সৎ বাবা আবারও ঘরে ঢুকে কুপ্রস্তাব দিলে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড়ে মায়ের কর্মস্থলে গিয়ে ঘটনাটি খুলে বলে।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

​ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, “লিটন মাদকাসক্ত। ঘটনার প্রতিবাদ করায় সে আমাকেও মারধর করেছে।” তিনি আরও জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়-স্বজন “সামাজিক সম্মান” ও “মামলার খরচ”-এর ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং পরিবারটিকে হাসপাতালে যেতে বাধা দেয়।

​ধামাচাপা দেওয়ার চেষ্টার কারণে পরিবারটি শুরুতে হাসপাতালে যেতে পারেনি। অবশেষে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

​হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. রায়হানুল আলম জানান, শিশুটিকে বর্তমানে গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

​এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুর খোঁজখবর নিয়েছে। অভিযুক্ত সৎ বাবা লিটনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:৫১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬