Dhaka ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

অনলাইন ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে গাক নন্দীগ্রাম শাখার ২ লাখ ২৪ হাজার ৩৯৫ টাকা নিয়ে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা তৌহিদুল ইসলাম উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা তৌহিদুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকমুক্তার গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি চলতি বছরের ২৮ এপ্রিল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নন্দীগ্রাম শাখায় ওই পদে যোগদান করেন। চাকুরিতে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহসহ প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে ২ লাখ ২৪ হাজার ৩৯৫ টাকা সোনালী ব্যাংক পিএলসি নন্দীগ্রাম শাখায় জমা দেওয়ার জন্য অফিস সহকারীর নিকট থেকে গ্রহণ করেন তিনি। কিন্তু ব্যাংকে টাকা জমা না দিয়ে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ব্যাংকে টাকা জমা না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে অফিস কর্তৃপক্ষ তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর গাক কর্তৃপক্ষ নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

১৭ জুন দুপুরে গাক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক পলাশ কুমার সরকার বলেন, ঘটনাটি সত্য বিষয়টি নিয়ে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

আপডেটের সময়: ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬