Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবগঠিত বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত, দোয়া মাহফিল মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান টিউবওয়েল বিকল, দুর্ভোগে আদমদীঘি হাসপাতালের রোগী-স্বজন প্রিপেইড মিটার রিচার্জে নতুন ভোগান্তি, দোকানমুখী পার্বতীপুরের গ্রাহকরা মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, সারিয়াকান্দির নারচীতে র‍্যালি ও মানববন্ধন গভীর রাতে আকস্মিক অভিযানে এলজিআরডি প্রতিমন্ত্রী সোনাতলায় ছাত্রদল নেতা ইবনে আনাস স্মরণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রেলের সুনাম রক্ষার লড়াই থেকে এবার ন্যায়বিচারের আন্দোলনে মনিরুজ্জামান মনির গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে নন্দীগ্রামে সমন্বিত কর্মশালা বিচারের দাবিতে উত্তপ্ত মোকামতলা, সড়ক অবরোধে স্থানীয়রা

গভীর রাতে আকস্মিক অভিযানে এলজিআরডি প্রতিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২১ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: রাজধানীর নাগরিক সেবা নিশ্চিত করতে গভীর রাতে আকস্মিক পরিদর্শনে নেমেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে রাজধানীর মহাখালী-কাকলী এলাকায় চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি প্রায় এক ঘণ্টাব্যাপী এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুনঃ  মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, সারিয়াকান্দির নারচীতে র‍্যালি ও মানববন্ধন

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বর্জ্য অপসারণ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার নির্দেশনা দেন। তার উপস্থিতিতে পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন স্থানে তাৎক্ষণিকভাবে বর্জ্য পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় ছাত্রদল নেতা ইবনে আনাস স্মরণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ  আলোচিত রামিসা হত্যা মামলার রায়, দুই আসামির মৃত্যুদণ্ড

গভীর রাতে প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন নগর ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে, শুধু দাপ্তরিক নির্দেশনায় সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে সরাসরি তদারকি করার এই উদ্যোগ নাগরিক সেবা উন্নয়নের একটি বাস্তব ও কার্যকর উদাহরণ।

Tag :
জনপ্রিয় পোস্ট

নবগঠিত বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত, দোয়া মাহফিল

গভীর রাতে আকস্মিক অভিযানে এলজিআরডি প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৮:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: রাজধানীর নাগরিক সেবা নিশ্চিত করতে গভীর রাতে আকস্মিক পরিদর্শনে নেমেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে রাজধানীর মহাখালী-কাকলী এলাকায় চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি প্রায় এক ঘণ্টাব্যাপী এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুনঃ  প্রিপেইড মিটার রিচার্জে নতুন ভোগান্তি, দোকানমুখী পার্বতীপুরের গ্রাহকরা

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বর্জ্য অপসারণ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার নির্দেশনা দেন। তার উপস্থিতিতে পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন স্থানে তাৎক্ষণিকভাবে বর্জ্য পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  নবনিযুক্ত বগুড়া সিটি মেয়র এম আর হাসান স্বাধীনকে গণঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ  সারিয়াকান্দিতে মাদক ও জালনোটসহ ৩ জন আটক