Dhaka ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

আদমদীঘিতে ৬ গুরুত্বপূর্ণ দপ্তরে প্রধান নেই, সেবায় ভোগান্তিতে মানুষ

নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলায় ছয়টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে প্রধান কর্মকর্তার পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে সেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

উপজেলার নির্বাচন অফিস, সমবায় অফিস, মহিলা বিষয়ক দপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অফিস এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ে বর্তমানে কোনো স্থায়ী প্রধান কর্মকর্তা নেই। এসব দপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও কার্যক্রমে গতি নেই বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

জানা গেছে, উপজেলা পর্যায়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এসব দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু প্রধান কর্মকর্তার অনুপস্থিতির কারণে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে। ফলে নাগরিক সেবা পেতে মানুষকে বারবার অফিসে ঘুরতে হচ্ছে, অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষাও করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন দাপ্তরিক কাজ সম্পন্ন করতে গিয়ে তারা হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত শূন্য পদগুলোতে যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দিয়ে সেবা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বলেন, “বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। দ্রুত পদগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।”

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত এই সংকট নিরসন হলে উপজেলায় সেবার মান ফিরবে এবং জনভোগান্তি কমবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

আদমদীঘিতে ৬ গুরুত্বপূর্ণ দপ্তরে প্রধান নেই, সেবায় ভোগান্তিতে মানুষ

আপডেটের সময়: ০৯:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬