Dhaka ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সান্তাহারে রেলওয়ের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত বগুড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন সোনাতলায় ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি প্রথম সিলেট সফরে শাহজালাল (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর জিয়ারত বাবার স্মৃতিবিজড়িত মসজিদের পুনর্নির্মাণে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্বোধন বগুড়ায় লেদ শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রংপুরে বিজিবির মানবিক উদ্যোগ, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ পার্বতীপুর পৌর অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন মে দিবসে শিবগঞ্জে শ্রমিক র‍্যালি, শ্রমিকবান্ধব রাজনীতির কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অশ্লীল নৃত্য বন্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মোশারফ হোসেনের

সংবাদ আজকাল ডেস্কঃ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অশ্লীল নৃত্যের ভিডিও তাঁর নজরে এসেছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

তিনি বলেন, বৈশাখী মেলা, স্কুলের বিদায়ী অনুষ্ঠান, জামাই মেলা ও শ্রমিক দিবসসহ বিভিন্ন আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর নিজের ছবি ব্যবহার করে অশালীন নৃত্য পরিবেশন করা হচ্ছে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ  সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে অনুমতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে, তবে অশ্লীলতা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ড সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে নেতিবাচক পথে পরিচালিত করছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

এমপি মোশারফ হোসেন সতর্ক করে বলেন, ব্যক্তিস্বার্থে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন বিতর্কিত কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামের প্রবীণ সাংবাদিক মহসিন আলী সরকারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শালীনতা বজায় রেখে অনুষ্ঠান আয়োজন করতে হবে এবং সমাজের ইতিবাচক মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।

একই সঙ্গে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, কোথাও অশ্লীল অনুষ্ঠান আয়োজনের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সান্তাহারে রেলওয়ের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত

অশ্লীল নৃত্য বন্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মোশারফ হোসেনের

আপডেটের সময়: ০৮:৩৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্কঃ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অশ্লীল নৃত্যের ভিডিও তাঁর নজরে এসেছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

তিনি বলেন, বৈশাখী মেলা, স্কুলের বিদায়ী অনুষ্ঠান, জামাই মেলা ও শ্রমিক দিবসসহ বিভিন্ন আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর নিজের ছবি ব্যবহার করে অশালীন নৃত্য পরিবেশন করা হচ্ছে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি