Dhaka ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারিয়াকান্দি ও সোনাতলায় ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এমপির সুপারিশ বগুড়ায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ সেজে প্রতারণা, ভোক্তা অধিকারের অভিযানে ১ লক্ষ্য টাকা জরিমানা ৮ বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের কমিটি, সাপাহারে আনন্দ মিছিল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় বাড়বে, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী পাহাড়ধসের আশঙ্কায় চট্টগ্রামে সতর্কতা, রেলের পাহাড়ে মাইকিং শুরু সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজাসহ এক ব্যাক্তি আটক ডিসিদের সর্বত্র দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর সান্তাহারে রেলওয়ের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত বগুড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন সোনাতলায় ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় বাড়বে, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

সংবাদ আজকাল ডেস্ক: নেত্রকোনায় আগাম বন্যায় বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনার সময়সীমা তিন মাসের পরিবর্তে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।

রোববার সন্ধ্যায় নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় লেদ শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী বলেন, আগাম বন্যার কারণে জেলার কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, ধান-চাল সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে এবং কৃষক যতটুকু ধান দিতে পারবেন, সরকার ততটুকুই কিনবে। এমনকি নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান-চাল সংগ্রহ করা হতে পারে।

ধান সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি যেন না হয়, বিশেষ করে আর্দ্রতার অজুহাতে ধান ক্রয় বন্ধ না থাকে—এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  সান্তাহারে রেলওয়ের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত

অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের পোশাক ও জুতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের মধ্যে কোনো বৈষম্য না থাকে।

সভা শেষে প্রতিমন্ত্রী সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  বাবার স্মৃতিবিজড়িত মসজিদের পুনর্নির্মাণে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্বোধন

খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা-সদর আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, সংসদ সদস্য মাছুম মোস্তফা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

Tag :
জনপ্রিয় পোস্ট

সারিয়াকান্দি ও সোনাতলায় ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এমপির সুপারিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় বাড়বে, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

আপডেটের সময়: ০৯:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬