Dhaka ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

প্রথম সিলেট সফরে শাহজালাল (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর জিয়ারত

সংবাদ আজকাল ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। সকাল সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মাজারে গিয়ে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। বৃষ্টি উপেক্ষা করে সফর শুরু করা এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে বাগেরহাটে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত ৭০২ হেক্টর ফসলি জমি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় দলের নতুন চেয়ারম্যান হিসেবে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। এবার প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর।

আরও পড়ুনঃ  জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা

সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মাজার জিয়ারতের পর বেলা ১১টায় সুরমা নদী তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন এবং নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন তিনি। বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

প্রথম সিলেট সফরে শাহজালাল (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর জিয়ারত

আপডেটের সময়: ০১:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। সকাল সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মাজারে গিয়ে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। বৃষ্টি উপেক্ষা করে সফর শুরু করা এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুনঃ  নরসিংদীতে পরিচ্ছন্নকর্মী ববি বেগম হত্যা, পাঁচ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় দলের নতুন চেয়ারম্যান হিসেবে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। এবার প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে বাগেরহাটে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত ৭০২ হেক্টর ফসলি জমি

সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মাজার জিয়ারতের পর বেলা ১১টায় সুরমা নদী তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন এবং নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ