
সংবাদ আজকাল নিউজ: গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিক আন্দোলনের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজবাড়ী রোডে অবস্থিত গাজীপুর মহানগর বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী সড়কে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন ও মইজ উদ্দিন তালুকদারসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবেদকের নাম 












