Dhaka ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা বগুড়ায় ডাক বিভাগের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে জিগাতলা ও কুতুবখালী খালে টাস্কফোর্সের বিশেষ অভিযান, দুই ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নেতৃত্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সোনাতলায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেফতার বগুড়ায় আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের এককালীন অনুদান প্রদান সাঘাটায় স্কুলছাত্রকে ফাঁদে ফেলে অপহরণ ও আটকে রাখার অভিযোগ। বগুড়া সোনাতলায় জমা- জমি বিরোধে চাচা কতৃক ভাতিজি কে মারধর থানায় অভিযোগ

বগুড়ায় ডাক বিভাগের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে বগুড়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, ডাক কর্মচারী সমিতি ও ডাক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাক বিভাগের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী শেখ, হারুনার রশিদ, বগুড়া জেলা কমিটির সভাপতি তফিজুর রহমান তারা এবং সাধারণ সম্পাদক ছাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুনঃ  বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেফতার

বক্তারা অভিযোগ করে বলেন, দেশের ডাক বিভাগের প্রায় ২৩ হাজার ইডি (এক্সট্রা ডিপার্টমেন্টাল) কর্মচারী দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার। তাদের দাবি, বর্তমানে একজন কর্মচারীর দৈনিক আয় মাত্র ১৩৩ থেকে ১৪৮ টাকা, যা দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। এছাড়া ২০১৮ সালের পর গত আট বছরেও তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়নি।

আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

নেতারা আরও বলেন, ইডি কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি এবং বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে একাধিকবার স্মারকলিপি প্রদান, আলোচনা সভা, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন খাতে সংস্কার হলেও ডাক বিভাগের ইডি কর্মচারীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলেও তারা অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ৬ জুলাই দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দেন

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা

বগুড়ায় ডাক বিভাগের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেটের সময়: ০৪:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে বগুড়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, ডাক কর্মচারী সমিতি ও ডাক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাক বিভাগের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী শেখ, হারুনার রশিদ, বগুড়া জেলা কমিটির সভাপতি তফিজুর রহমান তারা এবং সাধারণ সম্পাদক ছাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুনঃ  বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেফতার

বক্তারা অভিযোগ করে বলেন, দেশের ডাক বিভাগের প্রায় ২৩ হাজার ইডি (এক্সট্রা ডিপার্টমেন্টাল) কর্মচারী দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার। তাদের দাবি, বর্তমানে একজন কর্মচারীর দৈনিক আয় মাত্র ১৩৩ থেকে ১৪৮ টাকা, যা দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। এছাড়া ২০১৮ সালের পর গত আট বছরেও তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়নি।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বাদল-হিরু পরিষদের মতবিনিময় সভা, সমর্থন চাইলেন প্রার্থীরা