Dhaka ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঠিকাদারের গাফিলতিতে একবছর যাবত ঝুলে থাকা সোনাতলার গুরুত্বপূর্ণ সড়কের কাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন সুষম উন্নয়নে সরকার কাজ করছে, বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১১ বছর পর নবম পে-স্কেল ঘোষণা, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন নবগঠিত বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত, দোয়া মাহফিল মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান টিউবওয়েল বিকল, দুর্ভোগে আদমদীঘি হাসপাতালের রোগী-স্বজন প্রিপেইড মিটার রিচার্জে নতুন ভোগান্তি, দোকানমুখী পার্বতীপুরের গ্রাহকরা মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, সারিয়াকান্দির নারচীতে র‍্যালি ও মানববন্ধন গভীর রাতে আকস্মিক অভিযানে এলজিআরডি প্রতিমন্ত্রী

ঠিকাদারের গাফিলতিতে একবছর যাবত ঝুলে থাকা সোনাতলার গুরুত্বপূর্ণ সড়কের কাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন

সংবাদ আজকাল ডেস্ক: ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এক বছর ধরে ঝুলে থাকা সোনাতলা পৌরসভার গুরুত্বপূর্ণ হাসপাতাল–মাস্টারপাড়া সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে দুর্দশাগ্রস্ত সড়কটিতে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও সড়ক ব্যবহারকারী কয়েকশ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যান ও জনচলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণকাজ অযৌক্তিকভাবে বিলম্বিত হওয়ায় এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত কাজ শুরু ও বিলম্বের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজ পুনরায় শুরু না হলে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  রেলের সুনাম রক্ষার লড়াই থেকে এবার ন্যায়বিচারের আন্দোলনে মনিরুজ্জামান মনির

জানা যায়, দীর্ঘদিনের জনদাবির পর সোনাতলা পৌরসভার রেলস্টেশন সংলগ্ন পশ্চিম পাশের হাসপাতাল–মাস্টারপাড়া সংযোগ সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)’-এর আওতায় মাস্টারপাড়া আরসিসি সড়ক থেকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কটি ইউনিব্লক দিয়ে নির্মাণের জন্য ৮৩ লাখ ১৩ হাজার ৭৬৫ টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পায় সালেক সোলার পাওয়ার লিমিটেড।

চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩ মে থেকে ২০২৬ সালের ২ মে পর্যন্ত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেবল সড়কের পুরোনো ইট অপসারণ, তিনটি ইউ-ড্রেন নির্মাণ এবং দুটি দিঘীর পাড়ে গাইডওয়াল নির্মাণ ছাড়া মূল কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

আরও পড়ুনঃ  দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্থানীয়দের অভিযোগ, সড়কের ইট তুলে ফেলার পর থেকে পথটি আরও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মাস্টারপাড়া এলাকার বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন, যাতায়াত এবং জরুরি সেবা গ্রহণে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে উপজেলার একমাত্র হাসপাতালে দ্রুত পৌঁছাতে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে সমস্যায় পড়ছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় ছাত্রদল নেতা ইবনে আনাস স্মরণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রভাষক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, সুজন সোনাতলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম এম মেহেরুল, নাগরিক কমিটির সদস্য শফিউল্লাহ শফি, প্রভাষক ওমর ফারুক, প্রভাষক গোলাম রব্বানী, সাবেক সহকারী শিক্ষক জোবায়দুর রহমান ও ওমর ফারুক।

বক্তারা দ্রুত সড়কের নির্মাণকাজ শেষ করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঠিকাদারের গাফিলতিতে একবছর যাবত ঝুলে থাকা সোনাতলার গুরুত্বপূর্ণ সড়কের কাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৩:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এক বছর ধরে ঝুলে থাকা সোনাতলা পৌরসভার গুরুত্বপূর্ণ হাসপাতাল–মাস্টারপাড়া সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে দুর্দশাগ্রস্ত সড়কটিতে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও সড়ক ব্যবহারকারী কয়েকশ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যান ও জনচলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণকাজ অযৌক্তিকভাবে বিলম্বিত হওয়ায় এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত কাজ শুরু ও বিলম্বের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজ পুনরায় শুরু না হলে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  টিউবওয়েল বিকল, দুর্ভোগে আদমদীঘি হাসপাতালের রোগী-স্বজন

জানা যায়, দীর্ঘদিনের জনদাবির পর সোনাতলা পৌরসভার রেলস্টেশন সংলগ্ন পশ্চিম পাশের হাসপাতাল–মাস্টারপাড়া সংযোগ সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)’-এর আওতায় মাস্টারপাড়া আরসিসি সড়ক থেকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কটি ইউনিব্লক দিয়ে নির্মাণের জন্য ৮৩ লাখ ১৩ হাজার ৭৬৫ টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পায় সালেক সোলার পাওয়ার লিমিটেড।

চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩ মে থেকে ২০২৬ সালের ২ মে পর্যন্ত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেবল সড়কের পুরোনো ইট অপসারণ, তিনটি ইউ-ড্রেন নির্মাণ এবং দুটি দিঘীর পাড়ে গাইডওয়াল নির্মাণ ছাড়া মূল কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

আরও পড়ুনঃ  প্রিপেইড মিটার রিচার্জে নতুন ভোগান্তি, দোকানমুখী পার্বতীপুরের গ্রাহকরা

স্থানীয়দের অভিযোগ, সড়কের ইট তুলে ফেলার পর থেকে পথটি আরও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মাস্টারপাড়া এলাকার বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন, যাতায়াত এবং জরুরি সেবা গ্রহণে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে উপজেলার একমাত্র হাসপাতালে দ্রুত পৌঁছাতে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে সমস্যায় পড়ছে।

আরও পড়ুনঃ  গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে নন্দীগ্রামে সমন্বিত কর্মশালা