Dhaka ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবগঠিত বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত, দোয়া মাহফিল মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান টিউবওয়েল বিকল, দুর্ভোগে আদমদীঘি হাসপাতালের রোগী-স্বজন প্রিপেইড মিটার রিচার্জে নতুন ভোগান্তি, দোকানমুখী পার্বতীপুরের গ্রাহকরা মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, সারিয়াকান্দির নারচীতে র‍্যালি ও মানববন্ধন গভীর রাতে আকস্মিক অভিযানে এলজিআরডি প্রতিমন্ত্রী সোনাতলায় ছাত্রদল নেতা ইবনে আনাস স্মরণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রেলের সুনাম রক্ষার লড়াই থেকে এবার ন্যায়বিচারের আন্দোলনে মনিরুজ্জামান মনির গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে নন্দীগ্রামে সমন্বিত কর্মশালা বিচারের দাবিতে উত্তপ্ত মোকামতলা, সড়ক অবরোধে স্থানীয়রা

প্রিপেইড মিটার রিচার্জে নতুন ভোগান্তি, দোকানমুখী পার্বতীপুরের গ্রাহকরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৯ সময় দেখুন

মহসিন আলী, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা এলাকায় নেসকোর প্রিপেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ প্রক্রিয়ায় নতুন জটিলতা দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। দীর্ঘ সংখ্যার কোড ইনপুটের বাধ্যবাধকতার কারণে অনেকেই নিজে রিচার্জ সম্পন্ন করতে না পেরে মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড দোকানগুলোর শরণাপন্ন হচ্ছেন। ফলে নতুন বাজার ও পুরাতন বাজার এলাকার এসব দোকানে গ্রাহকদের ভিড় দিন দিন বাড়ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ রিচার্জের পর মিটারে প্রায় ২২০টি সংখ্যার দীর্ঘ কোড প্রবেশ করাতে হচ্ছে। এত বড় কোড টাইপ করার সময় সামান্য ভুল হলেই পুরো প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাচ্ছে। এতে গ্রাহকদের বারবার নতুন করে কোড প্রবেশ করাতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও অত্যন্ত ভোগান্তিকর।

আরও পড়ুনঃ  বগুড়ায় পৃথক অভিযানে ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও মোটরসাইকেল

পার্বতীপুর পৌর এলাকার বাসিন্দা নুর নবী বলেন, “আমি সাধারণ মানুষ। এত বড় কোড টাইপ করা আমার জন্য খুবই কঠিন। বারবার ভুল হয়ে যায়। একবার ভুল হলে আবার শুরু থেকে দিতে হয়। এতে সময়ও নষ্ট হয়, ভোগান্তিও বাড়ে।

আরও পড়ুনঃ  টিউবওয়েল বিকল, দুর্ভোগে আদমদীঘি হাসপাতালের রোগী-স্বজন

সরেজমিনে পার্বতীপুরের নতুন বাজার ও পুরাতন বাজার এলাকার বিভিন্ন মোবাইল ব্যাংকিং এবং ফ্লেক্সিলোড দোকানে গিয়ে দেখা যায়, প্রিপেইড মিটারের রিচার্জ সংক্রান্ত সহায়তা নিতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। বিশেষ করে বয়স্ক, স্বল্পশিক্ষিত ও প্রযুক্তিতে অনভিজ্ঞ গ্রাহকরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয়দের দাবি, বিদ্যুৎ সেবাকে সহজ ও আধুনিক করার উদ্দেশ্যে প্রিপেইড মিটার চালু করা হলেও বর্তমান রিচার্জ পদ্ধতি সাধারণ মানুষের জন্য নতুন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এ জটিলতা দূর করে সহজ ও গ্রাহকবান্ধব ব্যবস্থা চালুর আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  নবনিযুক্ত বগুড়া সিটি মেয়র এম আর হাসান স্বাধীনকে গণঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

এ বিষয়ে নেসকো কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বশীল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় পোস্ট

নবগঠিত বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত, দোয়া মাহফিল

প্রিপেইড মিটার রিচার্জে নতুন ভোগান্তি, দোকানমুখী পার্বতীপুরের গ্রাহকরা

আপডেটের সময়: ০৩:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মহসিন আলী, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা এলাকায় নেসকোর প্রিপেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ প্রক্রিয়ায় নতুন জটিলতা দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। দীর্ঘ সংখ্যার কোড ইনপুটের বাধ্যবাধকতার কারণে অনেকেই নিজে রিচার্জ সম্পন্ন করতে না পেরে মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড দোকানগুলোর শরণাপন্ন হচ্ছেন। ফলে নতুন বাজার ও পুরাতন বাজার এলাকার এসব দোকানে গ্রাহকদের ভিড় দিন দিন বাড়ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ রিচার্জের পর মিটারে প্রায় ২২০টি সংখ্যার দীর্ঘ কোড প্রবেশ করাতে হচ্ছে। এত বড় কোড টাইপ করার সময় সামান্য ভুল হলেই পুরো প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাচ্ছে। এতে গ্রাহকদের বারবার নতুন করে কোড প্রবেশ করাতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও অত্যন্ত ভোগান্তিকর।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক, তল্লাশিতে উদ্ধার ট্যাপেনটাডল ট্যাবলেট

পার্বতীপুর পৌর এলাকার বাসিন্দা নুর নবী বলেন, “আমি সাধারণ মানুষ। এত বড় কোড টাইপ করা আমার জন্য খুবই কঠিন। বারবার ভুল হয়ে যায়। একবার ভুল হলে আবার শুরু থেকে দিতে হয়। এতে সময়ও নষ্ট হয়, ভোগান্তিও বাড়ে।

আরও পড়ুনঃ  বগুড়ায় পৃথক অভিযানে ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও মোটরসাইকেল

সরেজমিনে পার্বতীপুরের নতুন বাজার ও পুরাতন বাজার এলাকার বিভিন্ন মোবাইল ব্যাংকিং এবং ফ্লেক্সিলোড দোকানে গিয়ে দেখা যায়, প্রিপেইড মিটারের রিচার্জ সংক্রান্ত সহায়তা নিতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। বিশেষ করে বয়স্ক, স্বল্পশিক্ষিত ও প্রযুক্তিতে অনভিজ্ঞ গ্রাহকরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয়দের দাবি, বিদ্যুৎ সেবাকে সহজ ও আধুনিক করার উদ্দেশ্যে প্রিপেইড মিটার চালু করা হলেও বর্তমান রিচার্জ পদ্ধতি সাধারণ মানুষের জন্য নতুন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এ জটিলতা দূর করে সহজ ও গ্রাহকবান্ধব ব্যবস্থা চালুর আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  সোনাতলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার