Dhaka ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাগাজীতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, বিদ্যুৎ বিপর্যয় বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার শীতলক্ষ্যার ঘাটে ময়লার পাহাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন ৪০ বছর পর দখলমুক্ত শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪১ শতক জমি ফরিদপুরে বিকল ট্রাক সারতে গিয়ে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু পৌরসভা থেকে সিটি করপোরেশন, নতুন অধ্যায়ে বগুড়া বগুড়ায় কুরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪০ হাজার পশু ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন নারীর ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল নদী ভাঙন ঠেকাও, তেকানী-চুকাইনগর ইউনিয়ন বাঁচাও দাবিতে মানববন্ধন

সোনাগাজীতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, বিদ্যুৎ বিপর্যয়

সংবাদ আজকাল ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলায় মাত্র এক ঘণ্টার কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টিতে ভয়াবহ তাণ্ডবের সৃষ্টি হয়েছে। ঝড়ে গাছপালা উপড়ে পড়ে পুরো উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এছাড়া বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও দোকানের টিনের চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দমকা হাওয়া ও প্রচণ্ড বৃষ্টির সঙ্গে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে জনজীবন স্থবির হয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুনঃ  গোয়ালন্দে ‘ধলতা’ প্রথা বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন

স্থানীয়রা জানান, ঝড়ের সময় সোনাগাজী উপজেলা পরিষদ চত্বরে থাকা অসংখ্য গাছ ভেঙে পড়ে লন্ডভন্ড পরিস্থিতির সৃষ্টি হয়। সোনাগাজী থানা সামনে গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া সোনাগাজী বাজারের বড় মসজিদের সামনের সড়কে কয়েকটি দোকান ও বসতঘরের টিনের চাল উড়ে যায়।

আরও পড়ুনঃ  শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ

উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কার্যক্রমে প্রস্তুত হন এবং সোনাগাজী বাজার এলাকায় উড়ে যাওয়া টিনের চাল সরাতে স্থানীয়দের সহায়তা করেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে বিকল ট্রাক সারতে গিয়ে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়ে শতাধিক গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা বলেন, “হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ার খবর পাচ্ছি। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাগাজীতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, বিদ্যুৎ বিপর্যয়

সোনাগাজীতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, বিদ্যুৎ বিপর্যয়

আপডেটের সময়: ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলায় মাত্র এক ঘণ্টার কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টিতে ভয়াবহ তাণ্ডবের সৃষ্টি হয়েছে। ঝড়ে গাছপালা উপড়ে পড়ে পুরো উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এছাড়া বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও দোকানের টিনের চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দমকা হাওয়া ও প্রচণ্ড বৃষ্টির সঙ্গে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে জনজীবন স্থবির হয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে বিকল ট্রাক সারতে গিয়ে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

স্থানীয়রা জানান, ঝড়ের সময় সোনাগাজী উপজেলা পরিষদ চত্বরে থাকা অসংখ্য গাছ ভেঙে পড়ে লন্ডভন্ড পরিস্থিতির সৃষ্টি হয়। সোনাগাজী থানা সামনে গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া সোনাগাজী বাজারের বড় মসজিদের সামনের সড়কে কয়েকটি দোকান ও বসতঘরের টিনের চাল উড়ে যায়।

আরও পড়ুনঃ  শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ

উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কার্যক্রমে প্রস্তুত হন এবং সোনাগাজী বাজার এলাকায় উড়ে যাওয়া টিনের চাল সরাতে স্থানীয়দের সহায়তা করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪০ হাজার পশু