Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন নারীর ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল নদী ভাঙন ঠেকাও, তেকানী-চুকাইনগর ইউনিয়ন বাঁচাও দাবিতে মানববন্ধন পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির অভিযোগ সুন্দরবনে বনদস্যুর ভয় মাথায় নিয়েই জীবিকার সন্ধানে উপকূলের মানুষ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৩ চোর-মাদক কারবারিসহ আটক ৮ বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি, সুরাইয়া জেরিন রনি এমপি শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ ছিনতাই ও হুমকির অভিযোগে সাঘাটায় আটক ২ বগুড়ায় চার দফা দাবিতে শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নদী ভাঙন ঠেকাও, তেকানী-চুকাইনগর ইউনিয়ন বাঁচাও দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী-চুকাইনগর ইউনিয়নকে আগ্রাসী যমুনা নদীর ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে শুক্রবার সকাল ১১টায় মহব্বতের পাড়া যমুনা ঘাট সংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সর্বস্তরের জনগণ।

“নদী ভাঙন ঠেকাও, তেকানী-চুকাইনগর ইউনিয়ন বাঁচাও” স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকরা।

আরও পড়ুনঃ  বগুড়ার মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্ডল, সাবেক চেয়ারম্যান শামসুল হক মাস্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া ব্যাপারী, মহিলা দলের নেত্রী খালেদা আক্তার নয়নতারা, আব্দুস সামাদ ব্যাপারীসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, যমুনা নদীর অব্যাহত ভাঙনে তেকানী-চুকাইনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট। এতে করে স্থানীয় মানুষ চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।

আরও পড়ুনঃ  দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

তারা আরও বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে পুরো ইউনিয়ন নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্থায়ী নদীশাসন ও টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।

আরও পড়ুনঃ  টেকনাফে পুলিশের অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের আটক

মানববন্ধনে বক্তারা বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দৃষ্টি আকর্ষণ করে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন নারীর

নদী ভাঙন ঠেকাও, তেকানী-চুকাইনগর ইউনিয়ন বাঁচাও দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ১০:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী-চুকাইনগর ইউনিয়নকে আগ্রাসী যমুনা নদীর ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে শুক্রবার সকাল ১১টায় মহব্বতের পাড়া যমুনা ঘাট সংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সর্বস্তরের জনগণ।

“নদী ভাঙন ঠেকাও, তেকানী-চুকাইনগর ইউনিয়ন বাঁচাও” স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকরা।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৩ চোর-মাদক কারবারিসহ আটক ৮

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্ডল, সাবেক চেয়ারম্যান শামসুল হক মাস্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া ব্যাপারী, মহিলা দলের নেত্রী খালেদা আক্তার নয়নতারা, আব্দুস সামাদ ব্যাপারীসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, যমুনা নদীর অব্যাহত ভাঙনে তেকানী-চুকাইনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট। এতে করে স্থানীয় মানুষ চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।

আরও পড়ুনঃ  দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

তারা আরও বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে পুরো ইউনিয়ন নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্থায়ী নদীশাসন ও টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।

আরও পড়ুনঃ  বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের পায়ের রগ কর্তন, থানায় মামলা