Dhaka ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

বগুড়ার মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ২৬৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও প্রাচীন ‘শেষ বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হয়েছে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায়। বুধবার (১৪ মে) বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত এ মেলাকে স্থানীয়রা ‘সন্ন্যাসী মেলা’ বা ‘বৈশাখী মেলা’ নামেও চেনে।

মেলা শুরু হওয়ার আগেই মহাস্থানগড় ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মেলা প্রাঙ্গণে জটাধারী সাধুদের সংগীতের আসর বসে, যা দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। তবে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল ‘শিকল বাবা’দের ঘিরে। গায়ে ৩০ থেকে ৩২ কেজি ওজনের শিকল বহন করে জিকিরে মগ্ন ছিলেন তারা, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

একই সঙ্গে ভক্তদের শাহ সুলতান বলখী (র.) মাজার-এ প্রার্থনা ও মানত করতেও দেখা যায়। একদিনব্যাপী এ আয়োজন হলেও এর আবহ ও প্রভাব দীর্ঘ সময়জুড়ে স্থানীয় জনজীবনে অনুভূত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পর্যটক, ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় পুরো মাজার চত্বর ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। মেলায় বসে মিষ্টি, দইসহ নানা ঐতিহ্যবাহী খাবারের দোকান। বিশেষ করে জনপ্রিয় খাবার ‘কটকটি’ কিনতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

পাশাপাশি বাহারি পণ্যের রকমারি দোকানপাট ক্রেতা ও দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করে। স্থানীয়দের মতে, এ মেলা শুধু একটি উৎসব নয়; বরং উত্তরবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও লোকঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি।

এদিকে পুরো মেলাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। মেলার বিভিন্ন স্থানে টহল দেওয়ার পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে মাইকিং করে মাদকমুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

হাজারো মানুষের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠা এ মেলা উত্তরবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

বগুড়ার মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ

আপডেটের সময়: ০৩:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬