Dhaka ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

নিকারের অনুমোদন পেল মোকামতলা উপজেলা, আনন্দে মুখর জনপদ

সংবাদ আজকাল ডেস্ক: দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে নিকার বৈঠকে অনুমোদন পেয়েছে মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব। এ খবরে পুরো মোকামতলা অঞ্চলজুড়ে সৃষ্টি হয়েছে আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনগণ এই সিদ্ধান্তকে ঐতিহাসিক অর্জন এবং এলাকার উন্নয়নের নতুন মাইলফলক হিসেবে দেখছেন।

স্থানীয়দের মতে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে আরও চারটি ইউনিয়নের সমন্বয়ে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি অনেকটাই কমে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা ও নাগরিক সেবাসহ বিভিন্ন সরকারি কার্যক্রম এখন আরও দ্রুত ও সহজভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছাবে বলে আশা করছেন তারা।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি ও প্রশাসনিক কার্যক্রম শুরু হতে পারে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, “মোকামতলাবাসীর বহুদিনের প্রাণের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিলো। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি মোকামতলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” তিনি আরও বলেন, “উপজেলা বাস্তবায়িত হলে মোকামতলা উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে। এতে এলাকার সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মোকামতলা উপজেলা গঠনের ফলে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে। একই সঙ্গে কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগও বাড়বে।

এদিকে সুখবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে ধন্যবাদ জানিয়ে অসংখ্য পোস্ট, শুভেচ্ছাবার্তা ও অভিনন্দন বার্তা ছড়িয়ে পড়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

নিকারের অনুমোদন পেল মোকামতলা উপজেলা, আনন্দে মুখর জনপদ

আপডেটের সময়: ০৭:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬