Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিকারের অনুমোদন পেল মোকামতলা উপজেলা, আনন্দে মুখর জনপদ নিকার বৈঠকে অনুমোদন, বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার সোনাতলায় মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশ নেয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটি প্রতিষ্ঠার ঘোষণা বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রওনা দিয়েছেন  আদমদীঘিতে ৬ গুরুত্বপূর্ণ দপ্তরে প্রধান নেই, সেবায় ভোগান্তিতে মানুষ বগুড়ায় ভুয়া ডিবি-পুলিশ-সাংবাদিক পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, আসামি গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের সোনাতলায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা পৌরসভা এলাকায় গ্রাহক পর্যায়ে রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. আলিম, পৌর প্রকৌশলী হুমায়ুন কবির এবং পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  বগুড়ায় নতুন সিটি করপোরেশন, প্রশাসক পদে ‘হিরু’কে ঘিরে প্রত্যাশার জোয়ার

পৌরসভা সূত্রে জানা গেছে, সোনাতলা পৌরসভার ৯টি ওয়ার্ডে বর্তমানে প্রায় ১ হাজার ৪০০টি রোড লাইট স্থাপন করা রয়েছে। এসব রোড লাইটের বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে গ্রাহক পর্যায়ে বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম ধাপে ৬২২ জন গ্রাহকের মাঝে বকেয়া বিল বিতরণ করা হয়েছে, যার মোট পরিমাণ ৪ লাখ ৪৫ হাজার ৩১০ টাকা।

আরও পড়ুনঃ  নিকারের অনুমোদন পেল মোকামতলা উপজেলা, আনন্দে মুখর জনপদ

অনুষ্ঠানে পৌর প্রশাসক শাহানাজ পারভীন বলেন, “পৌর এলাকার নাগরিক নিরাপত্তা ও আধুনিক সেবা নিশ্চিত করতে রোড লাইট সচল রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে নাগরিকদের এ কার্যক্রমে সহযোগিতা করতে হবে।”

আরও পড়ুনঃ  সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজাসহ এক ব্যাক্তি আটক

তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন। স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, রোড লাইট ব্যবস্থার উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং নাগরিক সুবিধা বাড়াতে পর্যায়ক্রমে আরও কার্যক্রম গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নিকারের অনুমোদন পেল মোকামতলা উপজেলা, আনন্দে মুখর জনপদ

সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু

আপডেটের সময়: ০৫:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা পৌরসভা এলাকায় গ্রাহক পর্যায়ে রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. আলিম, পৌর প্রকৌশলী হুমায়ুন কবির এবং পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দি ও সোনাতলায় ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এমপির সুপারিশ

পৌরসভা সূত্রে জানা গেছে, সোনাতলা পৌরসভার ৯টি ওয়ার্ডে বর্তমানে প্রায় ১ হাজার ৪০০টি রোড লাইট স্থাপন করা রয়েছে। এসব রোড লাইটের বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে গ্রাহক পর্যায়ে বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম ধাপে ৬২২ জন গ্রাহকের মাঝে বকেয়া বিল বিতরণ করা হয়েছে, যার মোট পরিমাণ ৪ লাখ ৪৫ হাজার ৩১০ টাকা।

আরও পড়ুনঃ  সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজাসহ এক ব্যাক্তি আটক

অনুষ্ঠানে পৌর প্রশাসক শাহানাজ পারভীন বলেন, “পৌর এলাকার নাগরিক নিরাপত্তা ও আধুনিক সেবা নিশ্চিত করতে রোড লাইট সচল রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে নাগরিকদের এ কার্যক্রমে সহযোগিতা করতে হবে।”

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরে সাইনবোর্ড, বগুড়ায় তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা