Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক সোনাতলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের সদস্য স্নিগ্ধ সিকদার গ্রেপ্তার মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার মুক্তিযোদ্ধা মনছুর আলী ক্যাপ্টেনের পরিবার আজ নিঃস্ব, মুক্তিযোদ্দা ভাতা চালুর দাবি সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত মাদকের বিরুদ্ধে সারিয়াকান্দি পুলিশের অভিযান, ৮ মাসে গ্রেপ্তার ২৬০ সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলের টিনশেড ঘর থেকে ৬ সিলিং ফ্যান চুরি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা

সোনাতলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক

পরে উপজেলা সভাকক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীণদের প্রতি সম্মান, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে তাদের যথাযথ ভূমিকা এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শওকত আলী। তিনিই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সোনাতলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাজুল ইসলাম গাজী এবং প্রবীণ ব্যক্তি আব্দুল মজিদ মোল্লা।

আরও পড়ুনঃ  দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

বক্তারা প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়ন করে তাদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং উপজেলার বিভিন্ন এলাকার প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক

সোনাতলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেটের সময়: ০৩:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক

পরে উপজেলা সভাকক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীণদের প্রতি সম্মান, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে তাদের যথাযথ ভূমিকা এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শওকত আলী। তিনিই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সোনাতলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাজুল ইসলাম গাজী এবং প্রবীণ ব্যক্তি আব্দুল মজিদ মোল্লা।

আরও পড়ুনঃ  সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত