Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাসের অভিযোগ, সাবেক উপদেষ্টা আসিফের বিরুদ্ধে তদন্ত, বললেন প্রতিমন্ত্রী শাহে আলম

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দফতর ও সংস্থায় দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও প্রকল্প বাস্তবায়নে অব্যবস্থাপনার অভিযোগ তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর-সংস্থাগুলোর বিভিন্ন প্রকল্প, অর্থ ব্যয়, টেন্ডার কার্যক্রম ও প্রশাসনিক সিদ্ধান্ত তদন্তের আওতায় আনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সংঘটিত অনিয়ম খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বড় ধরনের অনিয়মের তথ্য সরকারের হাতে এসেছে। তিনি অভিযোগ করেন, কয়েকটি প্রকল্পের টেন্ডার দেওয়ার পর বাস্তবে কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এসব অনিয়মের কারণে গত দুই বছর ধরে জেলার বহু উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ধ থাকা উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
মীর শাহে আলম বলেন, শুধু পিরোজপুর নয়, দেশের বিভিন্ন জেলায় রাস্তা নির্মাণ, সেতু নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে।

এ সময় তিনি আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি ফাইল অনুমোদন করেছিলেন। বিষয়টি তদন্ত কমিটির আওতায় এনে যাচাই-বাছাই করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাসের অভিযোগ, সাবেক উপদেষ্টা আসিফের বিরুদ্ধে তদন্ত, বললেন প্রতিমন্ত্রী শাহে আলম

আপডেটের সময়: ০৮:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬