Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে ডেইরি খাতে নতুন দিগন্ত, এল.ডি.ডি.পি প্রকল্পে খামারিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ করেন এমপি এ.জেড.এম. রেজওয়ানুল হক ফ্লোরিডা থেকে জামালপুরের লালডোবা, লিমনের স্বপ্নযাত্রা থামল কফিনে মৌখিক নির্দেশে নিলাম ছাড়াই গাছ বিক্রি, পীরগাছায় সিএইচসিপির বিরুদ্ধে অভিযোগ শাজাহানপুরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ, ডাঙ্গুরী খাল খনন কাজের উদ্বোধন ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, বললেন, ‘বিজেপি-ইসিআই ১০০ আসন লুট করেছে বগুড়ায় নতুন সিটি করপোরেশন, প্রশাসক পদে ‘হিরু’কে ঘিরে প্রত্যাশার জোয়ার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু সারিয়াকান্দি ও সোনাতলায় ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এমপির সুপারিশ বগুড়ায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ সেজে প্রতারণা, ভোক্তা অধিকারের অভিযানে ১ লক্ষ্য টাকা জরিমানা ৮ বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের কমিটি, সাপাহারে আনন্দ মিছিল

মৌখিক নির্দেশে নিলাম ছাড়াই গাছ বিক্রি, পীরগাছায় সিএইচসিপির বিরুদ্ধে অভিযোগ

সংবাদ আজকাল ডেস্ক: রংপুরের পীরগাছা উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকের বড় শিলকড়াই গাছ নিলাম ও লিখিত অনুমতি ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আব্দুল জলিল দাবি করেছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৌখিক নির্দেশেই গাছটি কেটে বিক্রি করা হয়েছে।

গতকাল সোমবার সরেজমিনে উপজেলার বালাটারী কমিউনিটি ক্লিনিক চত্বরে গিয়ে দেখা যায়, ক্লিনিক ক্যাম্পাসের ভেতরে প্রায় অর্ধশতাব্দী বয়সী ৩৫ থেকে ৪০ ফুট লম্বা একটি শিলকড়াই গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, কোনো নিলাম ছাড়াই গাছটি প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরে বিজিবির মানবিক উদ্যোগ, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ

স্থানীয়রা জানান, আব্দুল জলিল ক্লিনিকে যোগদানের পর থেকেই নিয়মনীতি উপেক্ষা করে নিজের ইচ্ছামতো কার্যক্রম পরিচালনা করছেন। সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হয় না।

ক্লিনিকের দাতা সদস্য হোসেন সিদ্দিকী বলেন, “আমি দাতা সদস্য হয়েও কোনো বৈঠকের নোটিশ পাই না। রেজুলেশন বইয়েও স্বাক্ষর নেওয়া হয় না। গাছ বিক্রির বিষয়েও আমাকে জানানো হয়নি। আমি নিলামের মাধ্যমে বিক্রির কথা বললেও তা মানা হয়নি।”

আরও পড়ুনঃ  পার্বতীপুর পৌর অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

তবে অভিযোগ অস্বীকার করে সিএইচসিপি আব্দুল জলিল বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৌখিক নির্দেশে ২৪ হাজার টাকায় গাছটি বিক্রি করেছি।”

অন্যদিকে স্থানীয়দের দাবি, গাছটি প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “গাছের বিষয়টি আমাকে জানানো হয়েছিল। আমি স্থানীয় কমিটির মাধ্যমে বিক্রির কথা বলেছি।” তবে লিখিত অনুমতি বা নিলাম প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট বক্তব্য দেননি।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দি ও সোনাতলায় ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এমপির সুপারিশ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেখ হাসান তাহসিন বলেন, “নিলাম ছাড়া সরকারি গাছ বিক্রির কোনো সুযোগ নেই।”

রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, “বিধি অনুযায়ী নিলামের মাধ্যমেই সরকারি গাছ বিক্রি করতে হবে। নিয়মের ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে ডেইরি খাতে নতুন দিগন্ত, এল.ডি.ডি.পি প্রকল্পে খামারিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ করেন এমপি এ.জেড.এম. রেজওয়ানুল হক

মৌখিক নির্দেশে নিলাম ছাড়াই গাছ বিক্রি, পীরগাছায় সিএইচসিপির বিরুদ্ধে অভিযোগ

আপডেটের সময়: ০১:০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: রংপুরের পীরগাছা উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকের বড় শিলকড়াই গাছ নিলাম ও লিখিত অনুমতি ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আব্দুল জলিল দাবি করেছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৌখিক নির্দেশেই গাছটি কেটে বিক্রি করা হয়েছে।

গতকাল সোমবার সরেজমিনে উপজেলার বালাটারী কমিউনিটি ক্লিনিক চত্বরে গিয়ে দেখা যায়, ক্লিনিক ক্যাম্পাসের ভেতরে প্রায় অর্ধশতাব্দী বয়সী ৩৫ থেকে ৪০ ফুট লম্বা একটি শিলকড়াই গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, কোনো নিলাম ছাড়াই গাছটি প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

স্থানীয়রা জানান, আব্দুল জলিল ক্লিনিকে যোগদানের পর থেকেই নিয়মনীতি উপেক্ষা করে নিজের ইচ্ছামতো কার্যক্রম পরিচালনা করছেন। সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হয় না।

ক্লিনিকের দাতা সদস্য হোসেন সিদ্দিকী বলেন, “আমি দাতা সদস্য হয়েও কোনো বৈঠকের নোটিশ পাই না। রেজুলেশন বইয়েও স্বাক্ষর নেওয়া হয় না। গাছ বিক্রির বিষয়েও আমাকে জানানো হয়নি। আমি নিলামের মাধ্যমে বিক্রির কথা বললেও তা মানা হয়নি।”

আরও পড়ুনঃ  ৮ বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের কমিটি, সাপাহারে আনন্দ মিছিল

তবে অভিযোগ অস্বীকার করে সিএইচসিপি আব্দুল জলিল বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৌখিক নির্দেশে ২৪ হাজার টাকায় গাছটি বিক্রি করেছি।”

অন্যদিকে স্থানীয়দের দাবি, গাছটি প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “গাছের বিষয়টি আমাকে জানানো হয়েছিল। আমি স্থানীয় কমিটির মাধ্যমে বিক্রির কথা বলেছি।” তবে লিখিত অনুমতি বা নিলাম প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট বক্তব্য দেননি।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে ৫ কৃষকের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে গ্রীষ্মকালীন পিঁয়াজ চাষ শুরু