Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সারিয়াকান্দিতে ৬ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার বগুড়ার দুপচাঁচিয়ায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে মাদক কেনাবেচা ও সেবন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপিটি জমা দেওয়া হয়। এতে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৫৭ জন কথিত মাদক কারবারির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

স্মারকলিপি প্রদান শেষে দুপুর ১২টার দিকে পার্বতীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এলাকাবাসী। এ সময় সরকারপাড়া মহল্লার জাহিদুল ইসলাম, আব্দুল করিম, লিপি ও রাব্বীসহ স্থানীয়রা অভিযোগ করেন, মাদকের সহজলভ্যতার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। পাশাপাশি গরু-ছাগল চুরি, ভ্যান চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের উদ্বেগও দিন দিন বাড়ছে বলে তারা জানান।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। প্রতিদিনই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি আরও জানান, রোববার এক মাদক কারবারিকে আদালত দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া দুই মাদকসেবনকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, “পৌরবাসীর দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের সমন্বিত উদ্যোগ, নিয়মিত অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পার্বতীপুর পৌর এলাকায় মাদক কেনাবেচা ও সেবন নিয়ন্ত্রণে আসবে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ

মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান

আপডেটের সময়: ১০:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬