Dhaka ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

মাদক কারবারের অভিযোগে বগুড়ায় দুই পুলিশ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুই পুলিশ সদস্য হলেন সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)।

বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ডিবি পুলিশের একটি দল তিনমাথা রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি সদস্যরা ক্রেতা সেজে অবস্থান নেন। পরে সন্দেহভাজন দুই ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাঁদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটক দুজনই পুলিশ সদস্য। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

মাদক কারবারের অভিযোগে বগুড়ায় দুই পুলিশ সদস্য আটক

আপডেটের সময়: ০৯:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬