Dhaka ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

বগুড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন

সংবাদ আজকাল ডেস্ক: শিশু–কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বিকাল ৪টায় দেশের প্রতিটি জেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে শিশু–কিশোরদের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

অনুষ্ঠানে নতুন কুঁড়ি থিম সং পরিবেশনের পাশাপাশি অন্তর্ভুক্ত বিভিন্ন খেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

সিলেট থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও বাড়বে।

উল্লেখ্য, শিশু–কিশোরদের প্রতিভা বিকাশে ১৯৭৬ সালে ‘নতুন কুঁড়ি’ যাত্রা শুরু করে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানটি দীর্ঘ বিরতির পর নতুন রূপে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হিসেবে আবারও যাত্রা শুরু করেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

বগুড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন

আপডেটের সময়: ০৬:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬